কবিতা
আগুন কথা এবং আলপথের গল্প
আগুন কথা এবং আলপথের গল্প
আলো জ্বলছে আমিও জ্বলছিলাম
শ্রাবণের ধারা বাহিরে,
ঈষৎ দূরে আলপথে আমার ছোটবেলা দাঁড়িয়ে ছিল
জ্বলতে জ্বলতে আগুনের গোলা হয়ে
আলপথে আমার যাওয়া হলো না।
এতকালের বন্ধু আলো কিংবা প্রেমিকারা
আগুন হয়ে যাওয়া আমাকে আরও একটু পুড়িয়ে নেবে বলে
পরস্পর কথা চালাচালি করে আর ওম তৎ সৎ বলে ঘৃতাহুতি দেয়, আগুনে!
এখন আলপথে, অনেক দূরে ছোটবেলা ঝাপসা
বস্তুত আমি এখন জ্বলছি আর খিলখিল হাসি ছড়িয়ে পড়ছে
চরাচরে,
13 বার দেখা
বার শেয়ার
0 Comments
No comments yet. Be the first to share your thoughts!