কবিতা

শস্যপার্বনের স্বপ্ন

তপোধীর ভট্টাচার্য খণ্ড 1 · সংখ্যা 1 · JULY · 2025 · 7 বার দেখা

শস্যপার্বনের স্বপ্ন

মেঘ জমে উঠছে শূন্যের ইশারা নিয়ে
রিক্ততার প্রতিভাস সব
অনিশ্চিত প্রহরের বিপুল আর্তিতে মুছে গেছে
স্তব্ধতার অন্তর্লীন মায়া

অলীক দিগন্ত থেকে ভেসে আসছে
বৃষ্টির গুঞ্জন
একি কোনো প্রত্যাশার, অঙ্কুরিত সূচনার
ঋতু সঙহার

জাগো, জেগে থাকো, শস্যপার্বনের
স্বপ্ন দেখে দেখে

7 বার দেখা 0 বার শেয়ার

0 Comments

No comments yet. Be the first to share your thoughts!

লেখক: তপোধীর ভট্টাচার্য
লেখকের পাতা দেখুন

সম্পর্কিত লেখা