কবিতা

মায়াবী লণ্ঠন

মায়াবী লণ্ঠন
তপোধীর ভট্টাচার্য খণ্ড 1 · সংখ্যা 1 · JULY · 2025 · 8 বার দেখা

মায়াবী লণ্ঠন

শৈশবের মায়াবী লণ্ঠন তুমি
অরুণ-বরুণ-কিরণমালাকে মনে পড়ে?
মনে পড়ে শীত-বসন্তের খেলাঘর আর নিশিডাক?
মনে পড়ে সারাদিন টাপুরটুপুর বৃষ্টি?
নৌকা ভাসানোর খেলাশেষে মায়ের আঁচল?

গোধূলির ক্লান্ত ছায়া ঘিরেছে যখন, কেন মনে পড়ে
তোমাকেই মায়াবী লন্ঠন? তুমি শুধু রূপকথা
আর কিছু নও? লালকমল আজও জেগে আছে
ঘুমিয়ে পড়েছে নীলকমল, পাথর হয়েছে কিরণমালা
ফিরে পেতে চাই সে মায়ের আঁচল।

8 বার দেখা 0 বার শেয়ার

0 Comments

No comments yet. Be the first to share your thoughts!

লেখক: তপোধীর ভট্টাচার্য
লেখকের পাতা দেখুন

সম্পর্কিত লেখা